যশোর চেম্বার অব কমার্স ও ব্রিটিশ হাইকমিশনের মধ্যে ব্যবসা বাণিজ্যর
প্রসার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চেম্বার সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্মকর্তা রাশেদুল ইসলাম।
মতবিনিময় কালে ব্যবসায়ীরা যশোরের উৎপাদিত ফুল, হস্তশিল্প ও হ্যান্ডিক্র্যাফটস বিভিন্ন পণ্যের সহজ শর্তে ব্রিটেনে রপ্তানির সুযোগ প্রত্যাশা করেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর চেম্বারের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজা, যুগ্ম সম্পাদক শাহিনুর হোসেন ঠান্ডু, সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন, ইউনিভার্সাল ফ্লাওয়ার মিলস ও ল্যাবস্ক্যান মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক অনিন্দ্য ইসলাম অমিত, নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া, আবিদা সুলতানা, গদখালি ফুলচাষি কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম, ব্যবসায়ী চিন্ময় সাহাসহ অনেকে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ