বাংলাদেশ
শিল্পকলা একাডেমীর পাপেট থিয়েটার দল বাংলাদেশের ঐতিহ্যবাহী পুতুলনাট্য
নিয়ে এই ওয়ার্ল্ড পাপেট কার্নিভালে অংশ নিচ্ছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী
পুতুলনাট্যকে আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপনের উদ্দেশ্যে বাংলাদেশ শিল্পকলা
একাডেমী ‘বাংলাদেশের গল্প শিরোনামে’ ঐতিহ্যবাহী পুতুলনাট্য প্রযোজনা
নির্মাণ করেছে।
ওয়ার্ল্ড
পাপেট কার্নিভালে মঞ্চস্থ হওয়ার আগে এই প্রযোজনাটি ২৩ থেকে ২৫ আগস্ট
একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ‘কুঁজোবুড়ির গল্প’ ও
গ্রামীণ বাংলার লোকজীবনের ক্ষুদ্র ক্ষুদ্র কাহিনী অবলম্বনে ৩ দিনব্যাপী
পুতুলনাট্য প্রদর্শনীর আয়োজন করেছে।
১
সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি গ্রান্ড প্যারেডের মাধ্যমে এই
কার্নিভাল উদ্বোধন করবেন। ১০ সদস্যের এই পুতুলনাট্য দলটির নেতৃত্ব দিবেন
শিল্পকলা একাডেমীর সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং অন্যতম সদস্য ড. রশীদ
হারুন এবং একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের পরিচালক সারা আরা
মাহমুদ।
আরো সংবাদ পড়ুন খবর

0 মন্তব্যসমূহ