যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে দুই ভারতীয় নাগরিকসহ ১৯

সোমবার বিকেল ৫টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনার বঁনগা থানার হরিদাসপুর এলাকার সিবু নন্দী (৩৮) ও তার স্ত্রী চন্দা রানী (২৮), বাংলাদেশি নাগরিক জীবন (৩৫), বিল্লাল (২২), আনারুল (৩০), ইলিয়াজ(৩২), জাকির (২৮), কিশোর (২৯), হাফিজুর (২৭), রাজিব (২০), আকতার (১৮), আসলাম (২৭),কিসমত (২৩),আতাউর রহমান (২৪), স্বপন শেখ (২২), কিশোর কুমার (৪০),ফরিদ উদ্দিন(৩৬), সমিরুল (১৩) ও মাহাবুব আলম(৩০)।

আটক বাংলাদেশিরা নাটোর জেলার সিংড়া সাপুড়িয়া পাড়া এলাকা ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বাংলানিউজকে আটকের সত্যতা নিশ্চিত করে  জানান, মঙ্গলবার দুপুরে আটকদের যশোর আদালতে পাঠানো হবে।
বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-২৩) সদস্যরা।
সাম্প্রতিক সংবাদ সমূহ