মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫
জন আহত হয়েছেন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা হাইওয়ে পুলিশের এসআই ওজিয়ার রহমান জানান,  ঢাকা থেকে গোয়ালন্দ ঘাট পার হয়ে একটি পিকআপ ভ্যানে চড়ে  তারা মাগুরায় আসছিলেন।
সকাল আটটার দিকে পিকআপ ভ্যানটি মাগুরার ওয়াপদা এলাকায় পৌঁছালে ব্রেক ফেল করে উল্টে যায়।
 
এ সময় পিকআপ ভ্যানটি খাদে পড়ে গেলে ড্রাইভারসহ ১৫ জন আহত হয়।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন