বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার থেকে নড়াইলে চার দিনব্যাপী

এ উপলক্ষে এসএম সুলতান ফাউন্ডেশন ও নড়াইল জেলা প্রশাসনের ব্যবস্থাপনায বাংলাদেশ রোয়িং ফেডারেশনের উদ্যোগে এবং বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংক এর পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার দুপুরে নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল জলিল। 

এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন ও বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী সুলতান উৎসব। উৎসবের আয়োজনে রয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা, আর্ট ক্যাম্প, চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান।

এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের পরিচালক মুন্সী আসাদুর রহমান জানান, তিন দিনব্যাপী সুলতান উৎসবের আর্টক্যাম্পে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল ও ভুটানের ২০ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করবেন।

বরেণ্য শিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের চিত্রাপাড়ের মাছিমদিয়া গ্রামের জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মেছের আলী ও মাতার নাম মাজু বিবির।
সুলতান উৎসব শুরু হবে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন