নড়াইল পৌরবাসীর দুর্ভোগ বেড়েই চলেছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে দফায় দফায় বাড়ানো হচ্ছে পানির বিল, গতানুগতিক উন্নয়ন ছাড়া আর কিছুই হচ্ছে না। বরং পৌরবাসীর দুর্ভোগ বেড়েই চলেছে। সাবেক পৌর মেয়র অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাসের আমলে পাস হওয়া ও টেন্ডার করা কিছু প্রকল্পের কাজ হয়েছে এবং কিছু প্রকল্পের কাজ চলছে।
বর্তমান মেয়রের নিজস্ব উদ্যোগে উল্লেখযোগ্য কোনো প্রকল্প আজ পর্যন্ত গ্রহণ ও বাস্তবায়ন হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি বিশেষ কোনো পদক্ষেপ নেননি যা বস্তবায়ন হতে পারে।
সাবেক মেয়র টওেওচ-১১ প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন করে যান। যে প্রকল্পের অধীনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকায় পৌরবাসী কিছু উন্নয়নের ছোঁয়া পেয়েছে।
এ ব্যাপারে নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর বিশ্বাস জানান, পানির বিল, ট্রেড লাইসেন্স ফি ও ট্যাক্স বাড়ানোর এখতিয়ার একান্তই পৌর পরিষদের। অযথাচিতভাবে ফি বাড়িয়ে জনদুর্ভোগ বাড়ানোর এখতিয়ার কারো নেই।
এদিকে দফায় দফায় এসব ফিস ও ট্যাক্স বাড়ানোতে ক্ষুব্ধ হয়েছেন পৌরবাসী। সচেতন পৌরবাসী এসব বিল জনগণের আয়ের সঙ্গে সঙ্গতি রেখে সহনীয় পর্যায়ে রেখে নির্ধারণ করার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে পৌর মেয়র জুলফিকার আলীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ট্রেড লাইসেন্স ফি, ট্যাক্স। অপরদিকে দিন দিন সেবার মান কমে যাচ্ছে।
0 মন্তব্যসমূহ