শরিফুল ইসলাম যশোর প্রতিনিধি:
যশোরে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এরা হলো- যশোরের চাঁচড়া বাবলাতলা এলাকার মিন্টু মিয়ার ছেলে রাসেল (৬) ও বাবু (৭)। আজ শুক্রবার বিকেলে সাড়ে ৪ টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। যশোরের চাঁচড়া ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বায়েজিত জানান, দুপুরে  রাসেল ও বাবু চাঁচড়া বাবলাতলায় হ্যাচারির একটি পুকুরে গোসল করতে যায়। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে বিকেলে হ্যাচারির পুকুরে তাদের লাশ ভেসে ওঠে। পরে তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় স্বজনরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন