আপনার ছেলেবন্ধু কখন কোথায় যায়? কার সঙ্গে কি আলাপ করে? কিংবা কে তাঁকে কি ম্যাসেজ পাঠায়? – এসব

এই ‘বয়ফ্রেন্ড ট্রাকার' টি নিয়ে আসেন যুক্তরাষ্ট্রে বসবাসরত সফটওয়্যার ডেভেলপার গ্রিজো৷
এটি একজন ব্যক্তির অবস্থান তাঁর নিজের অজান্তেই অন্যকে জানাতে পারে৷ যাঁর উপর নজর রাখা হচ্ছে তাঁর মোবাইলে আসা বা মোবাইল থেকে যাওয়া ক্ষুদেবার্তা অন্য কোনো ফোনে ফরওয়ার্ড করতে পারে৷ সর্বোপরি যে ফোনে অ্যাপটি সেটআপ করা হয়েছে, সেটি ব্যবহারকারীর অনুমতি ছাড়াই নিরবে অন্য কোনো ফোনে কল করতে পারে৷ এতে করে নজরে থাকা ব্যক্তির কথোপকথনও অন্য কেউ শুনতে পারবে৷

নির্মাতা মাথিয়ুস গ্রিজোর দেওয়া তথ্য অনুযায়ী, মাত্র দু'মাস আগে প্রকাশ করা হয় অ্যাপটি৷ আর এরই মধ্যে পঞ্চাশ হাজারের মতো মানুষ সেটি ব্যবহার শুরু করেছে৷

ডেভেলপার গ্রিজো অবশ্য মনে করেন, তাঁর অ্যাপ কোনো ধরনের গোপনীয়তা আইন লঙ্ঘন করছে না৷ তাই গুগল তাদের স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেললেও গ্রিজোর ওয়েবসাইটে সেটি এখনো রয়েছে।
তথ্য গোপনে জানতে ব্যবহার করতে পারেন ‘বয়ফ্রেন্ড ট্র্যাকার' অ্যাপ৷
সাম্প্রতিক সংবাদ সমূহ