আবারও সংসার ভাঙল ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপি করিমের। গত মে মাসেই তার দ্বিতীয় স্বামী
নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সঙ্গে ডিভোর্স হয় তার। তখনই তার বন্ধু-বান্ধবরা বিষয়টি নিয়ে আলোচনা করলেও অপি করিম বিষয়টিকে একেবারেই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। দীর্ঘদিন এই বিষয়টি নিয়ে মুখ খুলেননি তিনি। বরং মিডিয়াতে খানিকটা ব্যস্ত হওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন। রোজার অনুষ্ঠানসহ ঈদের একাধিক অনুষ্ঠানে অংশও নেন তিনি। অবশেষে তার সংসার বিচ্ছেদের এই গোপন তথ্যটি প্রকাশ হয়। অপি করিম এখন তার মায়ের বাসায়ই থাকছেন। অপি করিম এখনও বিষয়টিকে নানাভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও তার স্বামী বিষয়টির সত্যতা স্বীকার করেন।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন