বেনাপোল কাষ্টমস হাউজের ল্যাবরেটরি ভবনের নিচতলায় মিউজিয়াম উদ্ভোদন করেন কাষ্টমস কমিশনার মাসুদুল
করিম। বৃহস্পতিবার বোনপোল কাষ্টমস হাউজে প্রথম কাষ্টমস মিউজিয়াম উদ্ভোদন করা হয়েছে। উদ্ভোদন অনুষ্টান শেষে কমিশনার মাসুদুল করিম জানান,
১৯৭২ সালে প্রথম উদ্ভোদন করা হয় বেনাপোল কাষ্টমস শুল্ক বিভাগ। ১৯৯০ সালে শুল্ক বিভাগ থেকে কাষ্টমস হাউজে উন্নতি করা হয়। ১৯৮০ সালের কাষ্টমস ডকুমেন্টসও ভারত থেকে আমদানি করা বিভিন্ন পন্যর ২ শতাধিক নমুনা স্থান পেয়েছে মিউজিয়ামে।  পুরাতন দলিল সহ কাষ্টমস ও বন্দরের বিভিন্ন অবকাঠোমো তুলে ধরা হয়েছে । ভারত থেকে আমদানি রফতানি পন্যর নমুনা এ মিউজিয়ামে সংরক্ষন করা হবে। নমুনা অনুযায়ি পর্যবেক্ষনের মাধ্যেমে কাষ্টমস কর্মকর্তা এবং আমদানি রফতানিকারকরা সহজেই তাদের পন্যর এইচ এস কোড সম্পর্কে সম্যক ধারনা লাভ করতে পারবেন। এতে আমদানি রফতানির ক্ষেত্রে শুল্কহার নিয়ে অনেক জটিলতা কমে যাবে।
তিনি আরো জানান বেনাপোল কাষ্টমস হাউজে চলতি বছরে রাজস্ব আদায় বেড়েছে। চলতি বছরে লক্ষমাত্রা ছিল ২২৯ কোটি টাকা আদায় হয়েছে ৩২৩ কোটি টাকা। লক্ষমাত্রার চেয়ে ১০০ কোটি টাকা বেশি।
উদ্ভোদনী অনুষ্টানে কাষ্টমস যুগ্ম কমিশনার আকবর হোসন, সহকারি কমিশনার সাধন কুমার কুন্ডু ও হাসনাইন মাহমুদ, আঃ লতিফ সিএন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামনুর রহমান সহ প্রমুখ।

সাম্প্রতিক সংবাদ সমূহ