ভারতের পশ্চিমবঙ্গে মন্দির-শহর বিষ্ণুপুরে প্রতি বছর শ্রাবণ সংক্রান্তিতে হয় ঝাঁপান উৎসব, যা মূলত বিষধর সাপ নিয়ে খেলা দেখানোর উৎসব৷ ৫০০ বছরেরও বেশি সময় ধরে চলছে এই প্রথা৷একটা গল্প প্রচলিত আছে বিষ্ণুপুরের মল্লরাজাদের আদিপুরুষ রঘু সম্পর্কে৷ বালকবয়সে পালক-পিতার গরু চরাতেন রঘু৷ একদিন ক্লান্ত হয়ে মাঠের ধারে, আলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন৷ সেইসব তাঁর পালক-পিতা দেখেন, অতিকায় এক মহাসর্প তার বিশাল ফনা রঘুর মাথার উপর তুলে পাহারা দিচ্ছে৷ সেই থেকেই নাকি বিষ্ণুপুরের মল্ল রাজবংশের রক্ষক হল সাপ৷
আরো সংবাদ পড়ুন খবর
0 মন্তব্যসমূহ