গর্ভ ধারীনি মাকে গালমন্দ করায় সন্তানের উপর অভিমান করে মালেকা খাতুন (৫৭)
নামের এক মা বাড়ীর পাশের
একটি বাগানে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী সলেমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
একটি বাগানে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী সলেমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
থানা
সুত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সলেমানপুর গ্রামের মৃত বাক্কা
মিয়ার স্ত্রী মালেকা খাতুনকে গত মঙ্গলবার বিকালে সন্তানরা বকাবকি করে। এতে
মনের দুঃখে মালেকা খাতুন বাড়ীর পাশে বাগানের একটি গাছে গলায় ফাঁস দিয়ে
আত্মহত্যা করে।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, এ ঘটনায় বুধবার দুপুরে মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সাম্প্রতিক সংবাদ সমূহ

0 মন্তব্যসমূহ