শুক্রবার বিকেল ৩টার দিকে শহরের বাবলাতলা ছাত্রলীগের আঞ্চলিক কার্যালয়ে এ হামলা করা হয়। এতে শামীম নামে ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন।
এলাকাবাসী জানায়, শামীমসহ ছাত্রলীগের ৩ জন কর্মী অফিসে অবস্থার করার সময় যুবলীগ কর্মী টাক শিপন, হাস লিটন, সেতু, কসাই ফারুক, রবিউল, জুয়েল, এশাসহ ১০/১২ জন সেখানে গিয়ে অতর্কিত হামলা চালায়। তারা পর পর চারটি বোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়া ৬/৭ রাউন্ড গুলি বর্ষণ করে। পরে কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও তছনছ ও ভাঙচুর করে চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক যশোর জেলা ছাত্রলীগের এক নেতা জানান, বাবলাতলায় ছাত্রলীগের আঞ্চলিক কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার গ্রুপের নেতারা উঠাবসা করেন। তাদের সঙ্গে দলের জেলা সভাপতি আলী রেজা রাজু গ্রুপের যুবলীগ ক্যাডার টাক শিপনদের আধিপত্য বিস্তার নিয়ে বেশকিছু দিন ধরে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে টাক শিপনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জানান, আহত শামীম জেলা ছাত্রলীগ কর্মী। এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এ হামলার ঘটনা ঘটতে পারে।
যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, স্থানীয়রা তাকে চারটি বোমা ও কয়েক রাউন্ড গুলিবর্ষণের কথা বললেও একটি বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। তবে টাক শিপনসহ তার লোকজন এ হামলা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সাম্প্রতিক সংবাদ সমূহ

0 মন্তব্যসমূহ