‘সত্যাগ্রহ’ সিনেমায় স্বামী সাইফ আলি খানের নাম ব্যবহার করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।বিয়ের পর এটি কারিনার দ্বিতীয় সিনেমা। এর আগে আমির খানের সঙ্গে তার ‘তালাশ’ সিনেমাটি মুক্তি পায়। তবে ওই সিনেমায় স্বামীর নাম ব্যবহার করেননি তিনি। এবার ‘সত্যাগ্রহ’ সিনেমায় অভিনয় শিল্পীদের নাম প্রদর্শনের সময় কারিনা কাপুরের বদলে কারিনা কাপুর খান নামটি প্রদর্শিত হবে বলে জানা গেছে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ