বলিউড ছবিতে চলছে আইটেম গানের বাহার। আইটেম গান যেন অপরিহার্য একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর সেই জানা যায়, অক্ষয় কুমারের নিজস্ব প্রযোজনা সংস্থার ‘বস’ ছবির আইটেম গানেই নাচতে দেখা যাবে সোনাক্ষীকে। এর আগে সোনাক্ষী অক্ষয়ের প্রয়োজনা সংস্থার ‘ওহ মাই গড’ ছবিতে প্রভু দেবার সঙ্গে একটি আইটেম গানে অংশ নিয়েছিলেন।
‘বস’ ছবিতে অক্ষয়-সোনাক্ষী জুটির সঙ্গে আরো ছয়শ নৃত্যশিল্পী গানটিতে অংশ নেবেন।
গানে যদি কোমড় দোলান দামি নায়িকারা তাহলেতো তা মারকাটা হিট ছবিতে পরিনত হয়। আর সেই লক্ষ্যেই অক্ষয় কুমারের সঙ্গে একটি আইটেম গানে অংশ নিতে যাচ্ছেন বলিউডের বর্তমান হিট নায়িকা সোনাক্ষী সিনহা। এই একটি আইটেম গানের জন্যই তিনি তার পারিশ্রমিক নিয়েছেন ৬ কোটি রুপি।
সাম্প্রতিক সংবাদ সমূহ
0 মন্তব্যসমূহ