নিজেকে রেখে স্বামীর পর-স্ত্রীকে ভালবাসা কোনো স্ত্রীরই পছন্দ নয় এবং সেটা সহ্য করার মতোও নয়। পরকে

৬১ বছর বয়সী এমিকো হিরোসে তার স্বামী ইয়োকোহামা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবৈতনিক অধ্যাপক ইয়াসু হিরোসির (৭০) পরকীয়ার কথা জানতে পেরে তার ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে টোকিওর দক্ষিণপশ্চিমাঞ্চলে তাদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ওই মহিলা কফির পেয়ালা দিয়ে তার স্বামীর মাথা ও মুখে উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ইয়াসুকে হাসপাতালে নেয়া হলে কিছুক্ষন পর তিনি মারা যান। হিরোসে পুলিশকে বলেন, আমি যে মহিলাকে ঘৃণা করি তার সঙ্গে আমার স্বামীর সম্পর্ক ছিল। তিনি আরো বলেন, স্বামীর পরকীয়া প্রেমের কথা জেনে আমি উন্মাদ হয়ে যাই এবং তাকে একটি পেয়ালা দিয়ে দশবারের বেশি আঘাত করি। হত্যা চেষ্টার সন্দেহে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। -এএফপি
ভালাবাসায় স্বামী-স্ত্রীর সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় পরকীয়া এবং এই পরকীয়া একজন স্বামীকে নিয়ে যেতে পারে পরপারে। সমপ্রতি এই পরকীয়ার বলি হয়েছেন জাপানের এক নাগরিক। তাই সাধু সাবধান!
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন