উম্মোচন করা সম্ভব হয়েছে। এর ফলে দেশি পাটের মান আরও উন্নত হবে। পাঁচ বছরের মধ্যেই এর সুফল পাবে কৃষক। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের গবেষক মাকসুদুল আলম এ কথা জানান।
এর আগে গতকাল রবিবার গণভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সুখবর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে যারা গবেষণা করেছেন তাদের নামও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
মাকসুদুল আলম বলেন, এখন বিশ্বে যেখানে পাট নিয়ে যে গবেষণাই হোক, কেউ আর আমাদের ইগনোর করতে পারবে না। পাটের সমস্ত রহস্য এখন আমাদের হাতে।
পাট গবেষণায় প্রথমবারের মতো তোষা পাটের 'জিনোম সিকোয়েন্স' উন্মোচন করে বিশ্বে সাড়া ফেলে দেন এই বাংলাদেশি বিজ্ঞানী ও তার সহকর্মীরা। এরপর তারা উন্মোচন করেন ম্যাক্রোফমিনা ফাসিওলিনা নামের এক ছত্রাকের জিন-নকশা, যা পাটসহ প্রায় ৫০০টি উদ্ভিদের স্বাভাবিক বিকাশে বাধা দেয়।
Recent Updates News Books
