বেনাপোল সীমান্তে বেড়েছে বিভিন্ন প্রজাতির সাদা মাছের সাথে রেনুপোনা ও ইলিশ পাচার। নানা কৌশলে দৌলতপুর, পুটখালি ও গাতিপাড়া সীমান্ত দিয়ে পাচার হচ্ছে এসব মাছের চালান।
নছিমন,করিমন, ট্রাক ও সাইকেল যোগে শত শত টন মাছ পাচার করছে চোরাচালানী চক্র।
বিজিবি সদস্যরা সীমান্ত থেকে কয়েকটি ইলিশের চালান আটক করলেও চোরাকারবারীরা থাকছে ধরা ছোঁয়ার বাইরে।
ভারতে ইলিশের কদর থাকায় চোরাই পথে বাড়ছে এর পাচার। চোরাকারবারীরা প্রতি কেজি ইলিশ ভারতে পাচারে দু’শ টাকা করে লাভবান হচ্ছে বলে সীমান্তের একাধিক সুত্র জানায়।
যশোর ২৬ বিজিবির সিও লে. কর্নেল মতিউর রহমান জানান, পাচার রোধে সীমান্তে বিজিবি তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতে যাতে অবৈধপথে রেনু পোনা ও ইলিশ মাছ ভারতে পাচার হতে না পারে এজন্য বিজিবি সতর্ক থাকবে।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ