বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলরদের মধ্যে সবচেয়ে আলোচিত হলেন সালমান খান। তার বিয়ে সংক্রান্ত এবং প্রেম রোমান্সের খবর পেলেই পাপারাজ্জিরা ঝাঁপিয়ে পড়েন। এবার রাখিবন্ধন অনুষ্ঠানে বোন আলভিরা অগ্নিহোত্রী খানের বাসায় গিয়ে আরেকটি কৌতুহলের জন্ম দিয়েছেন সাল্লু।
এদিন মুম্বাইতে আলভিরার বাসা থেকে বের হওয়ার সময় সালমানের হাতে সুন্দর নকশা করা একটি বিয়ের কার্ড দেখা যায়। অনেকে বলছেন সালমান এখন বিয়ের পরিকল্পনা করছেন। আর তার জন্যই নিজের বিয়ের বিয়ের কার্ড কেমন ডিজাইনের হওয়া চাই তার একটি নমুনা দেখাতে চেয়েছিলেন বোনকে।
অবশ্য এ বিষয়ে সালমান কিংবা তার পরিবারের কেউ এখনো মুখ খোলেননি।
কিছুদিন আগে রোমানিয়ান টেলিভিশন অভিনেত্রী লুলিয়া ভ্যানচুরের সঙ্গে নতুন করে সালমানের রোমান্সের কথা ছড়িয়ে পড়ে। এই জুটি নাকি খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন বলেও শোনা গিয়েছিল।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ