আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দেবে না বিএনপি বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী
তরিকুল ইসলাম বলেছেন, দেশের ৯০ শতাংশ মানুষ যা চায় আওয়ামী লীগ তা চায় না। আওয়ামী লীগ জোর করে ভোট করলে বিএনপি প্রতিহত করবে।
তিনি বলেন, আওয়ামী লীগের অবস্থা হয়েছে তারা শালিস মানে, কিন্তু তালগাছ তাদের। মঙ্গলবার সন্ধ্যায় যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির যৌথ কর্মীসভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে যৌথ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
দলের কোন্দল প্রসঙ্গে তিনি বলেন, রংপুর ও মৌলভীবাজারে দলের মধ্যে কোন্দলে আমি খুব কষ্ট পেয়েছি। যে কোনো মূল্যে দলের মধ্যে বিভেদ ভুলে যেতে হবে। পদে যে বড় নেতা আছেন তাকে আন্দোলনের স্বার্থে অহংকার ভুলে কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নামতে হবে।
তরিকুল ইসলাম আরও বলেন, দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু অনেকে দলভারি করার নামে অঙ্গ সংগঠনের কিছু নেতা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ঘাড়ে করে শোডাউন দিচ্ছে। অঙ্গ সংগঠনকে শক্তিশালী করার জন্য শক্তি প্রদর্শনের প্রয়োজন নেই।  
যৌথ এ কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি মশিউর রহমান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, মতিয়ার রহমান ফারাজী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ জেলার ৮ উপজেলা ও পৌর বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন