এলাকাবসিরা
জানায়, নিহত মনজের আলামপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার
বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ
রয়েছে। সামাজিক ও রাজনৈতিক দলাদলির কারণে তার নামে একাধিক মামলাও আছে বলে
জানান তারা।
নিহতের
পারিবারিক সুত্র জানায়, বুধবার সন্ধ্যায় বাজারে চা খাওয়ার উদ্দেশ্যে মনজের
বাড়ী থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার
আলামপুর গ্রামের একটি বাগানে তার লাশ দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়।
ঝিনাইদহ
সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওসি
আরো জানান, কি কারণে এবং কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আরো সংবাদ পড়ুন

0 মন্তব্যসমূহ