প্রায়
অর্ধশত জেলেকে অপহরণ করে বনদস্যু রেজাউল ওরফে শীর্ষ বাহিনী। অপরহণের পর
জেলেদের বনের খড়ির খাল ও দুধমুখী এলাকায় আটকে রাখে দস্যুরা।
অপহৃতদের
উদ্ধারে শুক্রবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত গহীন বনের খড়ির খাল এলাকায়
অভিযান চালায় কোস্ট গার্ড ও বনবিভাগের সদস্যরা। এ সময় দস্যুরা
অভিযানকারীদের দেখতে পেয়ে বনের মধ্যে পালিয়ে যায়।
পরে
ঘটনাস্থল থেকে দস্যুদের কাছে জিম্মি থাকা ৯ জেলে ও ৫টি ট্রলার উদ্ধার করা
হয়। এছাড়া দস্যু শীর্ষ বাহিনীর আস্তানা ধ্বংসসহ তাদের ব্যবহৃত মোবাইল
এন্টেনা, ধারালো অস্ত্রসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত
জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে কটকা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
এদিকে
শরণখোলা জাতীয় মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, এখনও
শীর্ষ বাহিনীর কাছে অন্তত ২৫ জেলে জিম্মিসহ রায়েন্দা, মহিপুর ও পাথরঘাটার
এলাকার মহাজনদের ৬টি ট্রলার আটক রয়েছে।

0 মন্তব্যসমূহ