নড়াইলের চিত্রা নদীতে গ্রাম বাংলার অন্যতম লোক উৎসব নৌকাবাইচের মধ্য দিয়ে বৃহস্পতিবার থেকে ৪ দিনব্যাপিসুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু জানান, শিল্পী সুলতানের জš§দিন ১০ আগষ্টের দিনে এ নৌকাবাইচের আয়োজন করা হয়। কিন্তু এবার এ সময় পবিত্র রমজানের কারনে নৌকা বাইচ ও সুলতান উৎসবের তারিখ পেছানো হয়েছে।
এছাড়া শুক্রবার(৩০ আগষ্ট) থেকে রোববার(১সেপ্টেম্বর) পর্যন্ত প্রয়াত এই শিল্পীর জন্মবার্ষিকী উপলে নড়াইলের সুলতান মঞ্চে পৃথকভাবে এস,এম, সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশন ও বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে বাংলালিংক-এর পৃষ্টপোষকতায় তিনদিন ব্যাপি অনুষ্ঠানে থাকছে শিল্পীদের আর্টক্যাম্প, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী,সঙ্গীত-নৃত্যানুষ্ঠান, নাটক, দেশের উত্তরাঞ্চলের ভাওয়াইয়া সঙ্গীত, চলচিত্র নির্মাতা আহমেদ আবিদ রুমির ডুকুমেন্টরি ফিম ‘এবং স্বপ্নযাত্রী’ ও অবয়ব নাট্যদলের নাটক ‘ভূমধ্যসাগর’। ৩০ আগস্ট সকাল ৯টায় উৎসবের উদ্বোধন করবেন নড়াইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাওলাদার রকিবুল বারি। আয়োজক সূত্রে জানা গেছে, আর্টক্যাম্পে অংশগ্রহনের জন্য ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়,কলেজসহ ভারত,ভূটান ও নেপাল থেকে ১৫জন চিত্রশিল্পী নড়াইলে এসে পৌছেছেন।
উল্লেখ্য, প্রখ্যাত এই শিল্পী ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’ নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কার লাভ করেন। এছাড়া ১৯৮২ সালে একুশে এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি এবং ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা।
শিল্পী সুলতান নড়াইলের উর্বর জমিনে, চিত্রা নদীর স্ফটিক জল ও এখানকার স্নিগ্ধ হাওয়ায় ১৯২৪ সালের ১০ আগষ্টে শহরের মাছিমদিয়ার চিত্রা পাড়ে জম্নগ্রহণ করেন এবং ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তার প্রয়ান ঘটে।
সুলতান উৎসব শুরু হচ্ছে। এস,এম, সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ রোয়িং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলালিংক এর পৃষ্টপোষকতায় বরেণ্য চিত্র শিল্পী এস,এম, সুলতানের ৮৯তম জন্মোৎসব উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । এদিন বিকাল ৩টায় শহরের কুরিগ্রামে সুলতানের বাড়ির পাশ দিয়ে বয়ে চলা চিত্রা নদীতে নড়াইল ফেরিঘাঁট থেকে চিত্রা ব্রীজ পর্যন্ত ২ কিলোমিটার আকর্ষনীয় মহিলা ও পুরুষের নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগীতায় পুরুষদের ২২ টি ও মহিলাদের ৪ টি মোট ২৬ টি নৌকা অংশ নিবে। অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল জলিল বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন । প্রতি বছর নড়াইল ছাড়াও আশপাশের জেলা থেকে হাজার হাজার নারী-পুরুষ নদীর দু’পাড় এমনকি বাড়ির ছাঁদ ও গাছে ওঠে এ বাইচ উপভোগ করেন। অনেকে নদীতে নৌকা ও ট্রলারে চড়ে বিভিন্ন বাদ্যযন্ত্র বাঁজিয়ে ও শারিগান গান গেয়ে দর্শক ও বাইচে অংশগ্রহণকারীদের উৎসাহ দেয়।
আরো সংবাদ পড়ুন
0 মন্তব্যসমূহ