নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. তিনি বলেছেন, ‘নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই।’
বৃহস্পতিবার সকালে রাজধানীর ইউনূস সেন্টারে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
ইউনূস বলেন, ‘তৃতীয় শক্তি সম্পর্কে আমার কিছু জানা নেই। চলমান রাজনৈতিক সংকট উত্তরণে একমাত্র সমাধান হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই এ সংকট নিরসন করতে হবে। কে আসবে, আর কে আসবে না, সেটা জনগণ ঠিক করবে।’
শঙ্কা প্রকাশ করে ইউনূস বলেন, ‘দেশের মানুষ কোনো ধরনের অঘটন চায় না। আমরা দেশে কোনো ধরনের অঘটন হতে দেবো না। দেশের আকাশে অশান্তির কালো মেঘ ঘনিয়ে আসছে। কিন্তু এটা মানুষের প্রাপ্য নয়।’
রাজনৈতিক দলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ ইউনূস বলেন, ‘কোনো দলের কারণে যদি মানুষের অশান্তি সৃষ্টি হয়, তাহলে সাধারণ জনগণ তাদের ক্ষমা করবে না।’
একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে রাজনৈতিক নেতাদের মধ্যে সমঝোতা ও নির্বাচন কমিশনকে আরপিওতে কোনো পরিবর্তন না আনার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সব দলের অংশগ্রহণে যেন একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।’
‘রাজনীতিতে আসবেন কি না’ জানতে চাইলে ইউনূস বলেন, ‘আমার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই।’
রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য কোনো উদ্যোগ নেবেন কি না জানতে চাইলে ইউনূস বলেন, ‘আমি উদ্যোগ নেয়ার কে?’
সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন- কাদের সিদ্দিকী, পার্টির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, ইকবাল সিদ্দিকী, আব্দুল্লাহ বীর প্রতীক, ফরিদ আহমেদ প্রমুখ।
মোহাম্মদ ইউনূস।
সাম্প্রতিক সংবাদ সমূহ
0 মন্তব্যসমূহ