ঢাকা : পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের রাজধানী পেশোয়ারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায়


নিহত হয়েছেন আওয়ামী ন্যাশনাল পার্টি’র (এএনপি) নেতা নাজমা হানিফ। খবর এএফপি।

শহরের হায়াতাবাদ এলাকায় নাজমার বাসভবনে ঢুকে তার মাথায় গুলি চালায় বন্দুকধারীরা।

৩৫ বছর বয়সী নাজমা হানিফ আওয়ামী ন্যাশনাল পার্টির জ্যেষ্ঠ সদস্য নাজমা তালেবান বিরোধী বক্তব্য প্রদানের জন্য পরিচিত পান। পুলিশ বলছে, হামলাকারীদের শনাক্ত করা যায়নি। হামলাকারীরা নিঃশব্দ পিস্তল ব্যবহার করেছে। পুলিশ আরো বলছে ‌'এক থেকে দুজন হামলাকারী বাড়ির ভেতরে ঢুকে তার ওপর হামলা করে।'---ডিনিউজ